আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট : বিশ্বের বিভিন্ন দেশসহ ইরাকের বিভিন্ন অঞ্চলে ইমাম মুসা কাযিম (আ.) এর শাহাদাত বার্ষিকী লক্ষ লক্ষ যায়েরদের (যেয়ারতকারী) উপস্থিতিতে পালিত হয়েছে।
কড়া নিরাপত্তা ব্যবস্থা থাকা সত্ত্বেও ইমাম মুসা কাযিম (আ.) এর যায়েরদের যাতায়াতের রাস্তায় ‘আল-শো’লা’ অঞ্চলে একটি গাড়ী বোমার বিস্ফোরণ ঘটানো হয়। এতে ১৪ জন যায়ের শহীদ এবং অপর ৩২ জন আহত হয়।
এ ঘটনার ২ ঘন্টা পর কাযেমাইন শহরের কাছাকাছি ‘আদান’ স্কয়ারে অপর এক বিস্ফোরণ ঘটানো হয়। দ্বিতীয় বিস্ফোরণে ১৮ জন যায়ের শহীদ এবং অপর ৩৬ জন আহত হয়েছে বলে জানা গেছে।
হাসপাতালের অফিশিয়াল এক সূত্রের বরাত দিয়ে জানা গেছে যে, উক্ত দুই বিস্ফোরণে ৩৪ জন প্রাণ হারিয়েছেন।
উল্লেখ্য, গত বুধবারও ইরাকের বিভিন্ন অঞ্চলে বিস্ফোরণ ঘটানো হয়েছে। এ সকল ঘটনায় শতাধিক ব্যক্তি হতাহত হয়েছে। তবে এ সকল হামলার শিকার অধিকাংশরাই হচ্ছে ইমাম মুসা কাযিম (আ.) এর যায়ের। যারা ইমামের মাজার যেয়ারতের উদ্দেশ্যে কাযেমাইন শহরের দিক আসছিলেন।
বিশেষজ্ঞরা মনে করছেন, ইরাকের প্রধান মন্ত্রী হতে আস্থা হ্রাস ও সরকারের পতনের ক্ষেত্রে ইরাক সরকারের বিরোধী বিভিন্ন বিদেশী শক্তির সহযোগিতায় চেষ্টা চালানোর পর ব্যর্থ হয়ে বিভিন্ন সন্ত্রাসী অভিযান পরিচালনার মাধ্যমে ইরাক সরকারকে নিরাপত্তা ব্যবস্থা দিতে অক্ষম সরকার হিসেবে দেখানোর অপচেষ্টা চালাচ্ছে।#